বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’–এর ভূমিকা নাকচ করে দিলেন ট্রাম্প

 বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’–এর ভূমিকা নাকচ করে দিলেন ট্রাম্প :




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের 'ডিপ স্টেট' বা ছায়া রাষ্ট্রের কোনো ভূমিকা থাকার বিষয়টি সরাসরি নাকচ করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, "এখানে কথিত ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না।" তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ নিয়ে 'শত শত বছর ধরে কাজ করেছে' ভারত। তাই তিনি বাংলাদেশ নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপরই ছেড়ে দিতে চান।

'ডিপ স্টেট' বা ছায়া রাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও প্রাইভেট ব্যক্তি-প্রতিষ্ঠানের কথিত গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়, যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে। সরকারি নীতিতে এমন প্রভাব বিস্তারের ক্ষেত্রে ডিপ স্টেটকে প্রায়ই দায়ী করে থাকেন ট্রাম্প ও তার সমর্থকরা।

উল্লেখ্য, সম্প্রতি হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবী জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকা সফরে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল।

তবে, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো সম্পৃক্ততা নেই।


আরো খবর পড়তে এখানে ক্লিক করুন 


Post a Comment

Previous Post Next Post