ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ: রয়টার্স

 ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ: 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসির লাইভ সম্প্রচারে বলা হয়, বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন তবে তিনি কোথায় গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে খবর পাওয়া যায়, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছেন। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, আসাদ একটি উড়োজাহাজে চড়ে গেছেন । তবে তাঁর গন্তব্য জানা যায়নি। সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

ChatGPTপ্রধান উপদেষ্টা বৈঠকের সমাপ্তি বক্তব্যে বলেন,

Post a Comment

Previous Post Next Post